বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হেলেন’

আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে ক্যাটাগরি-৪ এই হারিকেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। যা দুইতলা ভবনের সমান। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত ফ্লোরিডার বাসিন্দারা। অঙ্গরাজ্যটি গত এক বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হারিকেনের কবলে পড়েছেন।

ঝড়ের প্রভাবে জার্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনাতেও বৃষ্টিপাত হচ্ছে। ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: বার্তা২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০