বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ-বাণিজ্য, সহযোগিতা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি, তুরস্কের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসাসহ বিভিন্ন আলোচনা হয়েছে।

আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, বন্যাদুর্গতদের তুরস্ক মানবিক সহায়তা দেবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান তার্কিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। এরদোয়ান ২০০৬ সালে শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।

প্রভাবশালী বিশ্ব শক্তি তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য ‍ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে উৎপাদনসহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুর্নগঠনে সহায়তার জন্য তুরস্ক শিগগিরই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও ড. ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705