বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভার‌তে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

সুলতান শাহাজান, শ্যামনগর: ভার‌তে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপ‌জেলার বংশীপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বংশীপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বংশীপুরের বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়েছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না।

এসময় তারা আরও বলেন, আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আন‌তে হ‌বে।

এদিকে, এর আগে একই দাবিতে শ্যামনগর পৌরসভার সোনার মোড়ে সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশন ও মৌতলা বাসস্ট্যান্ডে জুম্মার নামাজের পর হেরার জ্যোতি ইসলামি যুব সংঘ বিক্ষোভ ও মিছিল সমাবেশ করে।

এসব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, মাওলানা মোস্তফা কামাল, সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আলীম ফারুকী, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, হেরার জ্যোতি ইসলামি যুব সংঘের রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

ঘূর্ণিঝড় আইলা: কার্যকর অভিযোজন ব্যবস্থা ব্যতীত মানবিক বিপর্যয় ঠেকানো কঠিন || আশিকুজ্জামান

উপকূল রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে মামলা

১০

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১১

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

১২

১০ অঞ্চলে ৪৫ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

১৩

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৪

মুচলেকার পর শাকিব খানের সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

১৬

মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব

১৭

আজ থেকে শুরু সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

১৮

কোরবানির পশুর বয়স কত বছর হওয়া জরুরি

১৯

আইলার ক্ষত শুকায়নি আজও

২০
error: Content is protected !!