বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভুটানে আজ আসরের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়।

খেলা গড়ায় টাইব্রেকারএ। সেখানেও সমানে সমান লড়াই করেছে দুই দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
টাইব্রেকারে দুই দল নির্ধারিত ৫টি করে শট নেয়। শুরুর পাঁচ শটে পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান পান জালের দেখা। বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত, মোহাম্মদ মানিক লক্ষ্যভেদ করেন। থাকে ৫-৫ সমতা। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। যেখানে পাকিস্তানের মাজিদ আলি, শারাফ খান গোল করেন। জালের দেখা পান বাংলাদেশের আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী।

এরপর পাকিস্তানের আব্দুল ঘানির শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। আর আশিকুর রহমান নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করলে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

এর আগে ম্যাচে দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ২০ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ প্রথম সেমিফাইনালে ভারত ৪-২ গোলে নেপালকে হারায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!