বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

ডেস্ক রিপোর্ট: ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার জন। এছাড়া পরীক্ষা থেকে তিনজন বহিষ্কার হয়েছেন।

এর আগে শুক্রবার (৫ মে) সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা হয়। স্কুল পর্যায়ের এ পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে।
আট জেলায় হয় এ পরীক্ষায়। এতে ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। এতে করে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন। আর অসদুপায়ের দায়ে বহিষ্কার হয়েছেন তিনজন।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল শনিবার সকাল ৯টায় একইভাবে আট জেলায় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা হবে।

এর আগে এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর এনটিআরসিএর অধীনে ৩০ ও ৩১ ডিসেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা।

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ছয় লাখ ৮ হাজার ৪৯২ জন। এরমধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী তিন লাখ দুই হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন দুই লাখ ১৫ হাজার ৮৭৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০