বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে: নানকের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ৷ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

শুক্রবার (৪ অক্টোবর) জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে এসব অভিযোগ করেন৷ সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতিটি পোস্ট করা হয়৷

বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে।

দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজি মহোৎসব। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার-নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেপ্তার। ১৫ বছরের কিশোর থেকে ৯০ বছরের বৃদ্ধ, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী রেহাই পাচ্ছেন না গ্রেপ্তার থেকে।

তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের খুন, বাসাবাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে নানক বলেন, ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা-অগ্নিসংযোগ লুটপাট শুরু করেছেন। সাধারণ মানুষের জীবনের শান্তি-স্বস্তি কেড়ে নিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া। সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে অবৈধ সরকার। এছাড়া আসন্ন দূর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না, গ্রেপ্তারও করা হচ্ছে না। এই জঙ্গি সন্ত্রাসী খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের খুন করতে এক রকম সুযোগ করে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সব নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০