বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় নদীতে ২২ দিন জাল ফেলা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রোববার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ফলে রোববার মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর (রোববার পর্যন্ত নদীতে জাল ফেলতে পারবেন না জেলেরা।
এই নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, এবারের মা ইলিশ রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। সুতরাং নিষিদ্ধ সময়ে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলেরা জাল ফেলা থেকে বিরত থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৬ অক্টোবর) বিকালে মোহনপুর লঞ্চঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মা ইলিশ রক্ষায় সচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে তাহলেও ২৫ শতাংশ বেশি উৎপাদন হবে। তার মানে আপনারা যারা মৎস্যজীবী তারাই বেশি লাভবান হবেন। তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে।

জেলেদের উদ্দেশ্যে ডিসি বলেন, সরকারের পক্ষ আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে। তাই আবারও বলছি নিষিদ্ধ সময়ে সবাইকে মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে।

মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, মতলব উত্তর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলে প্রতিনিধি ফুলচাঁন বর্মন প্রমুখ।

সভায় মেঘনা নদী উপকূলীয় এলাকার জেলে, বিভিন্ন পেশা ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!