বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

বিনোদন ডেস্ক: বলিউডের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগের তীর। তার মধ্যে অন্যতম কাস্টিং কাউচ অর্থাৎ কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব। গ্ল্যামারের আলোর ঝলকানির ওপারে ঘাপটি মেরে আড়ালে থাকা ব্যক্তিদের মুখোশ সামনে এনেছেন নার্গিস ফাকরি, রিচা চড্ডার মতো জনপ্রিয় নায়িকারা।

এবার টিনসেল নগরীর অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর ‘লুডো’ ছবির অভিনেত্রী আশা নেগি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে এক ছোট পর্দার শুটিং কো-অর্ডিনেটর তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে!

অভিনেত্রীর কোথায়, ‘বহু বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র ২২ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। সেই সময় ছোট পর্দায় ধারাবাহিকের কো-অর্ডিনেটররা থাকতেন। এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, এভাবেই নাকি ছোট পর্দার জগতে কাজ চলে। কাজ পেতে হলে আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। আর যদি সেটা না করি, তাহলে কখনোই সাফল্যের মুখ দেখব না। ছোট পর্দার সব বড় তারকাই এসব করেছে!’

আমি সরাসরি জানিয়েছিলাম ‘কম্প্রোমাইজ’ করার পথে হাঁটতে চাই না। জোর গলায় বলেছিলাম, ‘এভাবে ক্যারিয়ারে সফল হতে চাই না।’ তবে যতোই বাইরে দৃঢ়তা থাকুক না কেন, ভেতরে ভেঙে পড়েছিলাম।

পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এই ঘটনার কথা। সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল, ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার এসব।’

তবে এসব যে তাকে দমিয়ে রাখতে পারেননি, সে কথাও জোর গলায় জানিয়েছেন আশা নেগি। নিজের অভিনয় দক্ষতার উপর ভর করেই ‘পবিত্র রিস্তা’, ‘বারিষ’-এর মতো বহুল জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন। এরপর কাজ করেন ‘স্বপ্ন সে ভরে নয়না’, ‘বাড়ে আচ্ছে লগতে হ্যায়’ এর মতো ধারাবাহিকেও।

সূত্র: ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০