বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাউছার মো. আবদুল ওয়াহিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী-১ রাহুল দেব পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী-২ তানভীর হাসান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর উপবিভাগীয় প্রকৌশলী শেখ আল-মুয়িজুর রহমান, গণপূর্ত বিভাগ সাতক্ষীরা-২ এর উপসহকারী প্রকৌশলী তানভীর হোসাইন, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, এলজিইডির সহকারী প্রকৌশলী সফল দাস, সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ওজোপাডিগো সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি মো. নাজমুল হোসেন ও মোহিনী তাবাচ্ছুম।

এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেন বলেন, আবাসন মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা। নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ন ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য।

তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় রেখে সকল শ্রেণী-পেশার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যাতায়াত ও নির্মল বিনোদনের সুযোগ সুবিধাসম্বলিত নগরায়ন করতে হবে। সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ আবাসন ও উন্নত নগর ব্যবস্থা চালু করতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১০

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১১

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১২

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১৩

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৪

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১৭

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৮

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৯

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২০
error: Content is protected !!