বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফ নিয়ে সাবিনার আক্ষেপ

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়ে আক্ষেপই ফুটে উঠল অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।

২০২২ সালে সাফ জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলের যে অগ্রগতি হওয়ার কথা ছিল ঠিক তেমনটা হয়নি। নিয়মিত ক্যাম্প হলেও সাফের আগে প্রস্তুতির জন্য আরও বেশি ম্যাচ খেলা প্রয়োজন ছিল বলে মনে করেন সাবিনা।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা নিয়মিত ক্যাম্প করেছি। তবে আরও বেশি ম্যাচ খেলতে পারলে ভালো হত। কারণ ট্রেনিং এবং ম্যাচ টেম্পারমেন্ট তো এক না। তবে আমরা নিয়মিত ক্যাম্পে ছিলাম এটা একটা পজিটিভ দিক। ম্যাচ না খেলতে পারার আক্ষেপ থাকলেও এখন এগুলো নিয়ে ভাবার সময় নয়। সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ। আমাদের যা প্রস্তুতি আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। ’

এবারের সাফে দলে অনেক পরিবর্তন এসেছে। গত আসরে চ্যাম্পিয়ন দলের দুই তারকা আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না নেই দলে। দলের আস্থার দুই ফুটবলারকে মিস করবেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আঁখি, স্বপ্নাকে মিস করব। তারা থাকলে প্রতিপক্ষ আমাদের নিয়ে ভিন্নভাবে চিন্তা করে। তবে বর্তমান দলে যারা আছেন তারাও ভালো ফুটবলার। তারা নিজেদের সেরাটা দিলে ভালো কিছু করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। ’

শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রত্যাশা এখনই বলতে চান না সাবিনা। শুধু নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে যেতে চান বলে জানিয়েছেন। সাবিনা বলেন, ‘সাফের লক্ষ্য এখনই বলা যাচ্ছে না। আমরা নিজেদের ১২০ ভাগ দিয়ে চেষ্টা করব। বাকিটা সময়ই বলে দেবে। ’

‘পাকিস্তানের সঙ্গে কোনো অঘটন না ঘটলে ভালো কিছু করা সম্ভব। প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে যেতে পারলে ভালো কিছুর সম্ভাবনা রয়েছে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০