বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আমানের জন্য ফল-জুস পাঠালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দুপুরের খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) হাসপাতালে এসব খাবার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান।

এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তার হাতে তুলে দেন এপিএস-২।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এ সব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ফোন করে বিএনপি নেতা আমানউল্লাহর স্বাস্থ্যের অবস্থা সমন্ধে প্রধানমন্ত্রীকে জানান এপিএস-২।

আমানউল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমানউল্লাহ আমান।

এর আগে, রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেলা পৌনে ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১১

আবারো মা হলেন পূজা

১২

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

১৩

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

১৪

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১৬

ভ্যান থেকে ছিটকে পড়লে রায়হানের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাক

১৭

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

১৮

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৯

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

২০
error: Content is protected !!