বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত সীমান্তে প্রবাসী সরকার গঠনের গুঞ্জনে উত্তাল কুমিল্লা

ডেস্ক রিপোর্ট: মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জনে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নগরীর টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত সাড়ে ৮টায় শহরের টাউন হল মাঠে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এ সময় শিক্ষার্থীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ বিষয়ে কুমিল্লার সমন্বয়ক মো. আবির বলেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন। রোববার ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। এর প্রতিবাদে আজ আমাদের এ কর্মসূচি।

সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতির পিতা নামে শেখ মুজিবকে ছাপিয়ে দেওয়া হয়েছিল। মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে। যিনি (স্বাধীনতার) ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সব শহীদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে। পাকিস্তান থেকে এসে জাতির পিতা দাবি করবে, তা আমরা কখনো মেনে নেব না।

তিনি আরও বলেন, বাজারে যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না করা যায় ও সিন্ডিকেট না ভাঙা যায় তাহলে সাধারণ মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাবে।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ আরও অনেকে বক্তব্য দেন।

সূত্র: জাগোনিউজ, কালবেলা, প্রথমআলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

১০

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১১

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১২

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৩

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৪

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৫

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৬

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৭

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৮

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৯

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

২০
error: Content is protected !!