বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় শ্যামনগরে জরুরি সভা: প্রস্তুত ১৬২ আশ্রয়কেন্দ্র

সুলতান শাহাজান, শ্যামনগর: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা করেছে শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ‘দানা’ মোকাবেলায় শ্যামনগর উপজেলার ১৬২টি আশ্রয়কেন্দ্র ও ২ হাজার ৯৮০ জন সিপিপি সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। এছাড়াও পর্যাপ্ত মেডিকেল টিম, উদ্ধার কর্মী ও সংকেত প্রচারণার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

প্রস্তুত আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ২০ হাজার ৭৪০ জন দুর্গত মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা যাবে। এছাড়াও পর্যাপ্ত গবাদিপশু আশ্রয়ের ব্যবস্থা রয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাস বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রের পরেও প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে।

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য মজুদ আছে। এছাড়াও পর্যাপ্ত খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ আছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এর মধ্যে ৬-৭টি পয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ স্থানে তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য ৩ হাজার জিও বস্তা, ২ হাজার প্লাস্টিক বস্তা, ১০টি জিও রোল প্রস্তুত আছে। এগুলো দিয়ে এক কিলোমিটার বাঁধ সংস্কার করা যাবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমাল’র পরে পাঁচ মাস না যেতেই ফের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705