বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, বিচার চায় আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

আজ (বৃহস্পতিবার) দলের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামিম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে?

আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আর একই সাথে ভিডিও ফুটেজ দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গতকাল গণপিটুনি দেন শিক্ষার্থীরা। পরে আহত অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শামীমকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।

নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০