বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিটনের বদলে চার্লসকে দলে ভেড়াল কলকাতা

স্পোর্টস ডেস্ক: প্রথমবার সুযোগ পেয়েছেন আইপিএলে, তবে একাদশে ছিলেন মাত্র একবার। সেই ম্যাচটি রাঙাতে পারেনি।
শেষে ছাড়তে হয়েছে আইপিএল। লিটন দাস এখন দেশের হয়ে খেলতে অবস্থান করছেন ইংল্যান্ডে। তার বদলিও ইতোমধ্যে খুঁজে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

লিটন দাসের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বাংলাদেশি এই ওপেনারের সঙ্গে খেলে গেছেন তিনি। এবার তাকে লিটনের বদলি হয়েই খেলতে হবে আইপিএলে।

চার্লস ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন দুইটি বিশ্বকাপ; ২০১২ ও ২০১৬ সালে। এরপর দীর্ঘদিন ধরে ছিলেন দলের বাইরে। গত অক্টোবরে আবার জাতীয় দলে ফিরেন তিনি। তবে করতে পারেননি ভালো কিছু। কেবল গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচে খেলেন ১১ ছক্কায় ৪৬ বলে ১১৮ রানের বিস্ফোরক ইনিংস।

জাতীয় দল থেকে অবশ্য ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই ভালো ফর্মে রয়েছেন চার্লস। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। শেষ হওয়া এই আসরে ৫১.৩৩ গড় ও প্রায় ১৪৬ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেন এই ব্যাটার। এর মধ্যে এক ম্যাচে সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রান তাড়ায় খেলেন ১১ ছক্কায় ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস। ফাইনালে ৫২ বলে ৭৯ রানের ম্যাচ জেতানো ইনিংসে তিনিই ছিলেন ম্যাচ সেরা।

আইপিএলে ভালো অবস্থানে নেই কলকাতা। ৯ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে ১০ দলের আসরে পয়েন্ট তালিকার ৮ নম্বরে তাদের অবস্থান। চার্লস কি পারবেন ভালো কিছু করে দলকে ওপরে তুলতে? তা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০