বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারিবারিক সমস্যার সমাধান: জরিমানার ভাগ চাইলেন ২ যুবদল নেতা

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের সেন্ট্রাল কালীনগর এলাকার রেজাউল মল্লিকের সাথে একই এলাকার আলামিন হোসেনের পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ অক্টোবর রাতে গ্রাম্য শালিস করেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শালিসে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করে বিবাদ নিষ্পত্তি করা হয়।

কিন্তু সালিশ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে রেজাউল মল্লিকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় যুবদল নেতা আবুজার গাজী ও আল মামুন।

এ ঘটনায় চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়কের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রেজাউল।

যদিও এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আবুজার গাজী। তিনি বলেন আমি একজন ছোট যুবদল কর্মী। বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি আছে। তারা আমাকে হেয় করার জন্য এসব করছে বলে মনে হচ্ছে।

তবে, আল মামুনের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদের মধ্যে আবুজার গাজী মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং আল মামুন সদস্য।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, অভিযোগ এখনো আমার হাতে পৌঁছায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগের কপিটি গ্রহণ করেছেন যুবদলের যুগ্ম আহবায়ক মজনু ইলাহী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!