বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ অক্টোবর ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় এসিড সারভাইভর ১৬৪ জন, জীবনযুদ্ধে জয়লাভ করেছে অনেকেই

ডেস্ক রিপোর্ট: এসিড সারভাইভররা সমাজের বোঝা নয়, তারা এখন স্বাবলম্বী হচ্ছে। অনেকেই জীবনযুদ্ধে জয়লাভ করে দৃষ্টান্ত স্থাপন করছে। অনেকেই সমাজের মূল স্রোতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সহযোগিতা পেলে অন্যান্যরাও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তাদের সহায়তার লক্ষ্যে সমবায়ভিত্তিক যৌথ কৃষি খামার স্থাপন; বিনামূল্যে চিকিৎসা সেবা প্রাপ্তির ব্যবস্থাকরণ, সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা, বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান ও প্রতিবন্ধী কার্ড প্রদানের উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাতক্ষীরার এল্লারচর মৎস্য খামার মিলনায়তনে এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) সাধারণ সভায় বক্তারা এসব দাবি জানান।

উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, আমরা যারা সমাজের মূল স্রোতে বসবাস করি তাদের নৈতিক দায়িত্ব এসিড সারভাইভরদের সহযোগিতা করা। যারা মানুষের শরীরে এসিড নিক্ষেপ করে তারা পশু। তারা সুস্থ মস্তিস্কের মানুষ না। চরম নৈতিকতার অভাব হলেই একজন মানুষ আর একজন মানুষকে এসিড ছুড়ে মারে। আমরা চাই না আর একটিও এসিড আক্রান্তের ঘটনা ঘটুক।

বক্তারা সম্প্রতি কালিগঞ্জে জাহানারা খাতুনের উপর এসিড নিক্ষেপের ঘটনা তুলে ধরে বলেন, আসামি আব্দুল হামিদ ও সাগর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার না করায় বাদীপক্ষ আশংকায় রয়েছে।

তারা এ ঘটনায় সুবিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দীপালোক একাডমী ও এক্টিভিস্তা ইয়ুথ গ্রুপ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং এসিড সারভাইভররা ফ্যাশান শো প্রদর্শন করে।

সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে ১৬৪ জন এসিড সারভাইভর রয়েছে। এর মধ্যে ১১৬ নারী ও ৪৮ জন পুরুষ। এদের মধ্যে শিশুরাও আছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যজিট্রেট প্রনয় কুমার। একশনএইডের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন্নাহারের সঞ্চালনায় ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য খামার কর্মকর্তা শফিকুল আসলাম, মহিলা অধিদপ্তরের রাজিয়া সুলতানা, সাংবাদিক কল্যান ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, ব্র্যাক এর জেলা প্রতিনিধি আশরাফ হোসেন, মহিলা পরিষদের জ্যোৎস্না দত্ত, সিডো সংস্থার নির্বাহী শ্যামল বিশ্বাস, নাগরিক প্রতিনিধি আলীনুর খান বাবুল, উন্নয়ন সহযোগী মোঃ মারুফ হোসেন, মৌসুম ইসলাম, মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন, গ্লোবাল টিভি প্রতিনিধি রাহাত রাজা, সমাজকর্মী সাকিবুর রহমান প্রমুখ।

সভায় নেটওয়ার্কের পক্ষথেকে ধারণাপত্র পাঠ করেন সারভাইভর বিলসি নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!