বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় আরও ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জনের মরদেহ সাগর থেকে উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষীবাহিনী। সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেড় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ডুবে যাওয়া এই নৌকার আরও অনেকে নিখোঁজ আছেন।

শুক্রবার ডুবে যাওয়া নৌকার অন্তত ৭৫ রোহিঙ্গাকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার উপকূলরক্ষী বাহিনী। গত বুধবার আচেহ উপকূলের জেলেরা সাগরে ছয় রোহিঙ্গাকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির বিষয়ে সতর্কতা জারি করা হয়। আচেহ উপকূলের জেলেদের একটি সম্প্রদায় বলছে, জোয়ারের কারণে ডুবে যাওয়া নৌকার পাটাতনে দাঁড়িয়ে ছিলেন রোহিঙ্গারা।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছেন। পাচারকারীরা প্রায়ই উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ায় পাঠানোর চেষ্টা করে।

বছরের পর বছর ধরে এই রোহিঙ্গাদের অনেকে থাইল্যান্ড, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়েছেন। প্রতি বছরের নভেম্বর থেকে এপ্রিল, সমুদ্র যখন কিছুটা শান্ত থাকে, সেই সময় রোহিঙ্গারা প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয় তল্লাশি ও উদ্ধার অভিযানের প্রধান ফতুর রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৬ কিলোমিটার) দূরে সাগরে মৃত অবস্থায় প্রায় অর্ধ ডজন রোহিঙ্গাকে পাওয়া গেছে। সোমবার বিকেলের দিকে টেলিফোনে এএফপিকে তিনি বলেন, ‘‘আজ আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

‘‘উদ্ধারকৃতদের সবাই নারী। আমরা একজন জেলের কাছ থেকে মরদেহ ভাসতে থাকার তথ্য পেয়েছি। সবার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’’

এর আগে সোমবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তারা বলেছিলেন, গত কয়েক দিনে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইউএনএইচসিআর বলেছে, গত বছর ২ হাজার ৩০০ জনের বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। যা আগের চার বছরের তুলনায় অনেক বেশি।

জানুয়ারিতে প্রকাশিত এক পরিসংখ্যানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি জানায়, গত বছর মিয়ানমার কিংবা বাংলাদেশ থেকে পালাতে গিয়ে অন্তত ৫৬৯ জন রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

ইউএনএইচসিআরের এশিয়া অঞ্চলের মুখপাত্র বাবর বেলুচ শুক্রবার রয়টার্সকে বলেছিলেন, সর্বশেষ নৌকাটিতে ১৫১ জন রোহিঙ্গা ছিলেন। তাদের মধ্যে ৭৫ জনকে আচেহ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বাকিরা ‘‘মৃত অথবা নিখোঁজ’’ বলে জানিয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!