বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট: ‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’ প্রতিপাদ্যে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাতক্ষীরার দেবনগর লাবসা দাখিল মাদ্র‍াসা প্র‍াঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম।

প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, আরবী শিক্ষক সাহাদাত হোসেন, শিক্ষিকা শামসুরনাহার, বোটানিক্যাল সোসাইটির সহ-সভাপতি ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগার আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

এসময় পেয়ারা, অর্জুন, গর্জুন, বহেরা, নিম, কদবেল, কাঞ্চন, তেতুলসহ বিভিন্ন প্র‍জাতির বৃক্ষরোপণ করা হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী। উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌঁছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১০

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১১

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১২

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৪

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৬

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

২০
error: Content is protected !!