বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫৯ রানে অলআউট, ফলো অনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শঙ্কা জেগেছিল সর্বনিম্ন রানে অলআউট হওয়ার। কিন্তু সেই শঙ্কা সত্যি হতে দেননি মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

নবম উইকেটে দুইজন গড়েন ১০৩ রানের জুটি। তবে আক্ষেপ রয়ে গেল মুমিনুলের; সেঞ্চুরির আগেই বিদায় নেন তিনি। তাইজুল অবশ্য লড়ে যান শেষ পর্যন্ত। তবে দলীয় সংগ্রহ হয়নি খুব বেশি। এতে ফলো অনে পড়ে আবারও মাঠে নামতে হচ্ছে তাদের।
চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৫৯ রানে হারিয়ে ফেলে সবগুলো উইকেট। আরও ৪১৬ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের ফলো অন করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিনের শুরুটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে করেন মুমিনুল হক। এ দুজনের ওপরই নির্ভর করছিল বাংলাদেশের শুরুর সময়টা। অধিনায়ক শান্ত অবশ্য তৃতীয় দিনে সাজঘরে ফিরতে সময় নিয়েছেন স্রেফ চার ওভার।

কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন শান্ত। ১৭ বলে তিনি করেন ৯ রান। টানা অফ ফর্মের সঙ্গে অধিনায়কত্ব ছাড়া ইস্যুতে বেশ চাপেই আছেন শান্ত, সেটি হয়তো আরও বাড়বে এই ইনিংস বা ম্যাচের পর।

পরের ওভার করতে আসেন ড্যান পিটারসন। তার তৃতীয় বলে মুখোমুখি হয়ে আউট হয়ে যান মুশফিক। স্কয়ার লেগে দাঁড়ানো টনি ডি জর্জির হাতে তিনি ক্যাচ দেন দুই বল খেলে কোনো রান করার আগেই। রাবাদা নিজের পরের ওভারে এসে তুলে নেন দুই উইকেট।

শুরুটা করেন মেহেদী হাসান মিরাজকে দিয়ে। আরও এক ব্যাটার রাবাদার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩ বলে ১ রান করেন মিরাজ। কিপিংয়ে ভালো সময় কাটাতে না পারা অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন এরপর এলবিডব্লিউ হন রাবাদার বলে।

৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর ঘরের মাঠে সর্বনিম্ন সংগ্রহে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। ২২ বছর পর তেমন কিছুর পুনরাবৃত্তি হতে দেননি তাইজুল ও মুমিনুল। গড়েন শতরানের জুটি। তবে মুমিনুলের বিদায়ে ভেঙে যায় সেটি।

মুতুসামির হাওয়ায় ভাসানো বল ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু ততক্ষণে বল গিয়ে লাগে প্যাডে। এতে এলবিডব্লিউ হয়ে ৮২ রানে ফিরতে হয় মুমিনুলকে। ১১২ বলে তার ইনিংসটা সাজানো ছিল ৮ চার ও ২ ছক্কায়। কিছুক্ষণ পর বিদায় নেন তাইজুলও। কেশভ মহারাজের বল তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ৯৫ বলে ৩০ রানের ইনিংসের ইতি ঘটান বাংলাদেশি ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!