বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফের আরও একটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ ভারত। আরও একবার খেলা গড়াল টাইব্রেকারে।এবার অবশ্য টস নাটকীয়তা হয়নি। বরং টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ গোলে।
রাউন্ড রবিন লিগে সবগুলো ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে ভারতকে অনায়াসেই হারায় মেয়েরা। নেপালের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য শুরুতে বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দেয় ভারত। কেননা ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় তারা। সেই গোল শোধ দিতে বেশ কাঠখড় পোহাতে হয় বাংলাদেশকে। অবশেষে ৭১তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বীথির কর্নার থেকে প্রথম স্পর্শেই ভারতের জাল কাঁপান মরিয়ম। তাতে ম্যাচে প্রাণ ফিরে পায় বাংলাদেশ।

মাসখানেক সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যায়নি। এরপর নিয়মের বাইরে গিয়ে ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত টসের আয়োজন করেন রেফারি। সেখানে ভারত জিতে গেলেও টসের সিদ্ধান্ত যে ভুল ছিল তা স্বীকার করে নেন ম্যাচ কমিশনার। পরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন করা হয় দুই দলকে।

এবার অবশ্য তেমন কোনো নাটকীয়তা হয়নি। পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে গিয়ে মিস করে বসেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। উল্টো দিকে প্রথম শটে গোল পেয়ে যায় ভারত। তবে তাদের তিনটি শট ঠেকিয়ে বাজিমাত করেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। প্রথমে ডান দিকে দিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠেকান আলিনার শট। তৃতীয় শট নিতে আসা বনিফিলিয়ারের শটও আটকে দেন তিনি। এরপর পঞ্চম শটে দেবযানীকে গোলবঞ্চিত রেখে বাংলাদেশকে উল্লাসে ভাসান এই গোলরক্ষক। তার বিশ্বস্ত হাতে ভর করেই শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ।

এদিকে টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন মরিয়ম, থুইনুই মারমা ও সাথী মানদা। আসরে ৫ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের প্রীতি। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইয়ারজানের হাতেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!