বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র ফার্স্ট লুক প্রকাশ্যে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে। আগেই তার এ সিনেমার কথা জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে এ সিনেমায় মিঠুনের ফার্স্ট লুক। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পায়। এরপর আবারও মিঠুন চক্রবর্তীকে বড়পর্দায় দেখা যাবে ২০২৩ সালের বড়দিনের ছুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ এবার আসছে বড়পর্দায়। মূল চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। আজ (১ আগস্ট) প্রকাশ্যে এলো এ সিনেমায় নায়কের প্রথম লুক।

‘এসভিএফ এন্টারটেনমেন্ট’ প্রযোজিত, ‘জিও স্টুডিওজ’ ও ‘এসভিএফ এন্টারটেনমেন্ট’ নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন ‘কাবুলিওয়ালা’। চলতি বছরের বড়দিনের আবহে মুক্তি পাবে সিনেমাটি।

ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তার ওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। পর্দার কাবুলিওয়ালা হেঁটে চলেছেন বালুরাশির ওপর দিয়ে, ধীরে ধীরে সেই প্রেক্ষাপট বদলে দেখা যাচ্ছে ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে।

চলতি বছরের এপ্রিল মাসে যখন এসভিএফের তরফে একগুচ্ছ সিনেমার নাম ঘোষণা করা হয় তখন সেই তালিকাতেই ছিল সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’র নাম। সেই সময় এসভিএফ এন্টারটেনমেন্টেরের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘২০২৩ সালে এ সংযুক্তিকরণ বিনোদন দুনিয়ায় একটি নতুন দিক খুলে দেবে।

গোটা ইন্ডাস্ট্রির পক্ষে এ সংযুক্তিকরণ খুবই লাভজনক ও ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস। এদিকে মিঠুন ভক্তরা তাকে কাবলিওয়াল চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!