বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় অনলাইন জুয়াড়িদের কোন নিশানা থাকবে না: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

এসএম নাহিদ হাসান: তালায় অনলাইন জুয়াড়িদের কোন নিশানা থাকবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান, তহশীল অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সতর্কীকরণ, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের মান নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে তদারকি বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক জেলার প্রতিটি ইউনিয়নের একটি করে গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনুদ্দীন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, জামায়াত নেতা ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নাংলা মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ আল মোতাছিম বিল্লাহ, শিক্ষক রেজাউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!