বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমানা চিহ্নিত পূর্বক দখলমুক্ত করে শ্যামনগরের আদি যমুনা নদী খননের দাবিতে মানববন্ধন

এম জুবায়ের মাহমুদ: সীমানা চিহ্নিত পূর্বক দখলমুক্ত করে শ্যামনগরের আদি যমুনা নদী খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকাল ৫টায় আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে শ্যামনগরের চৌরাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ আশেক ই-এলাহীর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হয়দার বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, শ্যামনগর সদর ইউনিয়নের মহিলা মেম্বার দেলোয়ারা বেগম প্রমুখ।

অ্যাডভোকেট জহরুল হায়দার বাবু বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হয় তাহলে শ্যামনগরের আপামর জনসাধারণ কাঁধে কোদাল নিয়ে এই নদী কাটার প্রস্তুতি নেবে। সেদিন কিন্তু কাউকে আটকাতে পারবেন না। আমরা চাই না কোন রেকর্ডীয় জমির মালিক ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাই খাস জমির মাপ জরিপ করে, সেই অনুযায়ী উচ্ছেদ করে যমুনা নদী খনন করতে হবে। আমরা চাই আবারো যমুনা নদীতে জোয়ার ভাটা খেলুক। এজন্য প্রয়োজনে বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যাব, তারপরও কোনো ভূমিদস্যুকে মাথা চাড়া দিতে দেব না। তাদের বিষ দাঁত ভেঙে দেব।

অধ্যক্ষ আশেক ই-এলাহী বলেন, এই নদী সুন্দরবনে চলে গেছে। এই নদী এলাকার কৃষি প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য অপরিহার্য। কৃষি ও মৎস্যজীবী মানুষের জীবনধারণে যমুনার প্রবাহ সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে।

প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তন্ময় হালদার তার পেটুয়া ও চাঁদাবাজ বাহিনী দিয়ে দখলদারদের ঘর বাঁচিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা লুট করছে। সিডিউল মাফিক কাজ করা হচ্ছে না।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান বলেন, পানি উন্নয়ন বোর্ড তাদের স্বার্থসিদ্ধির জন্য আদি যমুনা নদীকে খালে রূপান্তরিত করেছে। সেখান থেকে যমুনা নদী ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনারা কোথায় পেলেন যমুনা খাল- এর জন্য আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১২

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১৩

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৬

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৭

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৮

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৯

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

২০
error: Content is protected !!