বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ মে ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক ও কোহিনুর ইসলাম

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী চারজন প্রার্থীর মধ্যে তিনজনই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একমাত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী শামস ইশতিয়াক।

একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজনের মধ্যে সোনিয়া পারভীন শাপলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচজন প্রার্থীই থাকছেন নির্বাচনে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ও গোলাম মোরশেদ, যুবলীগ নেতা অ্যাড. তামিম আহমেদ সোহাগ, প্রভাষক সুশান্ত মন্ডল ও জাতীয় পার্টির মশিউর রহমান বাবু।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী চারজন প্রার্থীর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা ও জাতীয় পার্টির মো: বদরুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক শোভন।

তবে ছাত্রলীগের সাবেক দুই শীর্ষনেতাসহ তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একইভাবে দুজনের মধ্যে সোনিয়া পারভীন শাপলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!