বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজির মূল্য চড়া, অস্বস্তিতে মানুষ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় বাজারে উঠেছে শীতকালীন সবজি। কিন্তু দাম চড়া। নতুন এসব সবজির দাম ৭০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে অস্বস্তিতে রয়েছে ক্রেতা সাধারণ।

রীতিমত বাজার অস্থির করে তুলেছে বেগুন, করলা, শিম, বরবটি ও কাঁকরোল, টমেটো ও ফুলকপি। কারণ গত বছরের তুলনায় চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের।

বুধবার (১৩ অক্টোবর) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার গিয়ে দেখা যায় এমন চিত্র। বাজারে সব শাকসবজির দামই যেন আকাশ ছোয়া।

বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৯০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি পিস ১২০ টাকা, কাঁকরোল ৯০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে বাজার করতে আসা শুভ মন্ডল বলেন, সবজির দাম খুব বেশি। মেসে থাকি, লেখাপড়ার জন্য বাড়ি থেকে মেপে টাকা পাঠান। এতো দাম দিয়ে সবজি কিনবো কিভাবে?

এদিকে সবজির দামের বিষয়ে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, গেল কয়েক বছরের তুলনায় এবছর সবজির দামটা অনেক বেশি। কারণ এবছর উৎপাদন কম। এজন্য বেশি দামে কিনতে হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০