বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পেরিফেরিভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, কাজী বাদশার ৭দিনের জেল

কালিগঞ্জ প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি পেরিফেরিভুক্ত জমিতে অবৈধভাবে নির্মিত দোকানের ছাদ ঢালাই দেওয়ার অপরাধে কালিগঞ্জের কাজী সু স্টোরের মালিক কাজী বাদশাকে সাতদিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত বাদশা মিয়া উপজেলার মৌতলা গ্রামের মৃত কাজী জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, সরকারি পেরিফেরিভুক্ত জমিতে কাজী বাদশা অবৈধভাবে জুতার দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। ওই দোকানে ছাদ নির্মাণের কার্যক্রম শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল গত বৃহস্পতিবার নিজে গিয়ে নিষেধ করে আসেন। তা সত্ত্বেও শনিবার রাতে চুরি করে দোকানের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযানে গেলে কাজী সু স্টোরের মালিক বাদশা পালিয়ে যায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে পুলিশ মোতায়েন করে ওই ব্যবসায়ীকে হাজির করার নির্দেশ দেন। দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওই ব্যবসায়ীকে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ইতোপূর্বে সেখানে আরো ৮-১০টি দোকানের ছাদ নির্মাণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০