বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা, বয়কট করলো বিএনপি

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা বয়কট করেছে শ্যামনগর উপজেলা বিএনপি।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সভায় অংশ নেয়নি। একইভাবে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভায় অনুপস্থিত থাকেন বিএনপির নেতারা।

এর আগে বেলা ১১টায় ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহত ছাত্র-জনতা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, আহত ছাত্র মাসুম বিল্লাহ, আহত ছাত্রের অভিভাবকদের পক্ষে শেখ জাবের হোসেন, জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সামিউল মনির, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ।

পরবর্তীতে দুপুর ১২টায় একই সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও অপরাপর রাজনৈতিক দলসহ ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসব বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, অনুপস্থিতির প্রথম কারণ স্মরণসভার চিঠি যথাযথ প্রক্রিয়ায় পাওয়া যায়নি। দ্বিতীয় সভার ব্যাপারে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, যে শক্তি স্বাধীনতা তথা বিজয়ের বিরোধীতা করেছিল তাদের উপস্থিতিতে বিজয় দিবসের সভা প্রহসনের সামিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে আমরা চলে এসেছিলাম।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন জানান, চিঠির প্রাপ্তি স্বীকারপত্র দেখানোর পর বিএনপি নেতৃবৃন্দ মোবাইলে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে সবাইকে চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়ে বড় একটি দলের নেতৃবৃন্দ সভায় অনুপস্থিত ছিলেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!