বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে।

নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। এদিকে, এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, চেম্বারে একজন বিচারককে গুলি করে হত্যা করার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেফতার করা হয়েছে। কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে ওই বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ।

শেরিফ স্টাইনসকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কেন্টাকি স্টেট পুলিশ। স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে যান ও আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনসের সঙ্গে একা কথা বলতে হবে। এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান।

ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!