বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদেরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী। পাশাপাশি তিনি হত্যাকারীদের বিচারের দাবিও জানিয়েছেন।

রোববার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

বিক্ষোভ সমাবেশে রুহুল আমিন গাজী বলেন, এ স্বৈরাচার সরকার অনেক সাংবাদিককে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির হত্যার সঙ্গে কারা জড়িত, আমরা সেটা জানতে চাই। জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে হবে। সাগর-রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তাদেরও বেঁচে থাকার অধিকার নেই। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? এ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে ভারতে গিয়ে লুকিয়েছে। ভারতকে বলবো, আপনারা তাড়াতাড়ি হাসিনাকে দেশে পাঠান। তার বিচার হবে।

সাংবাদিক ও কবি আব্দুল হাই সিকদার বলেন, সাগর-রুনির হত্যার বিচার আওয়ামী সরকার করেনি। এর কারণ হলো-আওয়ামী সরকার নিজেই এ হত্যার সঙ্গে জড়িত। হাইকোর্ট থেকে শুরু করে সবকিছুই আওয়ামী লীগের অধীনে ছিল। সাগর-রুনির হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে খুলে দিতে হবে। যত সাংবাদিক হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভিতরে যারা আওয়ামীপন্থি আছে তাদের চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করুন।

এ সময় বিক্ষোভ সমাবেশে আরও অনেক সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!