বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ মিনিটের জন্য ৩ কোটি চাইলেন উর্বশী!

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। অভিনয়ের তুলনায় ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য বেশি আলোচনায় থাকেন তিনি।
এবার অভিনেত্রী আলোচনায় এলেন পারিশ্রমিকের বিষয়ে।

শোনা যাচ্ছে, একটি তিন মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি তিন কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী। আর তাতেই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তালিকায় তার নাম যুক্ত হতে যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে তেলেগু অভিনেতা রাম পথিনেনির আসন্ন সিনেমা। বোয়াপাতি শ্রীনু পরিচালিত এই সিনেমার আইটেম গানে অংশ নিয়েছেন উর্বশী। শোনা যাচ্ছে, এই তিন মিনিটের আইটেম গানে পারফরম্যান্স করতে তিন কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন উর্বশী। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক এক কোটি রুপি।

এর আগে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচেছিলেন উর্বশী। এর জন্য দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ভারতের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’র আইটেম গানেও তাকে দেখা যাবে।

‘পুষ্পা’ সিনেমার ‘ও আন্তাভা’ গানে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা। কিন্তু সিনেমার সিকুয়েলে নাচতে রাজি না হওয়ায় সুযোগ পেয়েছেন উর্বশী। এর জন্য নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!