বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ আমির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে তারা।

দলে নতুন মুখ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো। এছাড়া ডাক পেয়েছেন জাস্টিন গ্রিভস।
দুজনই ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। সুপার ফিফটি ওডিআইতে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে সর্বোচ্চ ৪৪৬ রান করেন আমির। তালিকার ঠিক পরেই আছেন গ্রিভস। পাঁচ ইনিংসে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন এই অলরাউন্ডার।

তাদের দুজনকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুকে। দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি বলেন, ‘গ্রিভস শীর্ষ ছয়ের যেকোনো জায়গায় ব্যাটিং করতে সক্ষম এবং দলের ভেতর সত্যিকারের অলরাউন্ড দক্ষতা বয়ে আনে, যা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সুপার ফিফটিতে প্রতাপশালী পারফরম্যান্সের মাধ্যমে জাঙ্গো দেখিয়েছে সে বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করতে সক্ষম, যা আমাদের ব্যাটিং লাইনআপে ভিন্ন মাত্রা যোগ করবে। ’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গো, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০