বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ মিনিটে মেসির হ্যাটট্রিক, ৬ গোল করে মিয়ামির রেকর্ড

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি তো পুরিয়ে যাননি, যেন দিনে দিনে তরুণ হয়ে ফিরছেন। গত সপ্তাহে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই প্রতিচ্ছবি দেখা গেল আজ রোববারও। বাংলাদেশ সময় ভোরে মাত্র ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন তিনি।

মেসি এবার হ্যাটট্রিক করেছের নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর হ্যাটট্রিকের সুবাদে এমএলএসে (মেজর লিগ সকার) প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়েছে মিয়ামি।

বিশাল জয়ে এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা।

৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুম শেষ করেছে শীর্ষে থাকা মিয়ামি। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি।

হোমম্যাচে এদিন ৫৭ মিনিটে মাঠে নামেন মেসি। মিয়ামির হয়ে শেষ তিনটি গোল করেন আজেন্টাইন সুপারস্টার। মেসি সবগুলো গোল করেন ৭৮ মিনিট থেকে ৮৯ মিনিটের মধ্যে।

এছাড়া লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে প্রথম দুটি গোল করেন। ৪০ ও ৪৩ মিনিটে নিউ ইংল্যান্ডের জাল কাঁপান তিনি। উরুগুয়ের তারকার দুটি অ্যাসিস্টও আছে এই ম্যাচে। মিয়ামির বাকি এক গোল করেন বেঞ্জামিন ক্রিমাচি (৫৮ মিনিটে)।

এই প্রথম এমএলএসে পূর্ণ মৌসুম শেষ করেছেন মেসি-সুয়ারেজ জুটি। পুরো মৌসুমে দুজনই করেন ২০টি করে গোল। মেসি খেলেন ১৯ ম্যাচ। অন্যদিকে ২৭ ম্যাচ খেলেছেন সুয়ারেজ।

নিউ ইংল্যান্ডের হয়ে দুটি করেন লুকা ল্যাঙ্গনি (২ মিনিটে) ও দায়লান বোরেরো (৩৪ মিনিটে)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০