বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের পাশে দাড়ালো ‘বন্ধুজন’

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের পাশে দাড়িয়েছে খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধুজন’। এসব পরিবারের মাঝে ৪০০ পিস মুরগির বাচ্চা বিতরণ করেছে সংগঠনটি।

সোমবার বিকালে সাতক্ষীরা বন্ধুজনের উদ্যোগে শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলার সদর ও তালা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব মুরগির বাচ্চা হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুজনের সভাপতি অর্পণ বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত’র উপদেষ্টা সম্পাদক ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা অ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানগ্রোভ সম্পাদক কবি স.ম তুহিন, খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা নাজমুল শাহাদাৎ জাকির প্রমুখ।

তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে বন্যা পরবর্তী সহায়তা এখন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সহায়তা করার লক্ষ্য নিয়ে বন্ধুজন যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়।

পরে উপকারভোগী ২০টি পরিবারের মাঝে ৪০০ পিস মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

বন্ধুজনের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী এমন উপহার পেয়ে পরিবারগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুজন সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক মো: ফাতিন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ফারিহা, নারীবিষয়ক সম্পাদক জামিলা উলফাতুন্নেছা, সাংস্কৃতিক সম্পাদক (চলচ্চিত্র, নাট্য, আবৃত্তি) নুসরাত জাহান জিনিয়া, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মেহেজাবিন খান, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান আসিফ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মাগফুর হোসাইন, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মো: রিফাত আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক আন্নিষা খান, পরিবেশ, শিক্ষাবিষয়ক সম্পাদক ইসমত জেরিন আফরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের তামিম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক তানভীর জামান নাফিস প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!