বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ, চলবে না জাহাজ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে। এসময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জাহাজের।

শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।

টেকনাফ উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আটটা পর্যটকবাহী জাহাজ চলাচল করে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে।
তবে ৩১ ডিসেম্বর হতে ইনানীতে নবনির্মিত নৌ-বাহিনীর জেটিঘাট দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল কর্ণফূলী জাহাজটি পরীক্ষামূলকভাবে সেন্টমার্টিন রওয়ানা হবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারস্থ ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১০

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১১

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১২

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৩

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

১৪

বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

১৫

জমজ দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলো উপজেলা প্রশাসন

১৬

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

‎উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

১৯

কালিগঞ্জ থানায় ককটেল বিস্ফোরণে আহত শ্রমিককে ওসির আর্থিক সহায়তা

২০
error: Content is protected !!