বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্ম নিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: জন্ম নিবন্ধন নিয়ে নানা জটিলতা ও অনিয়ম প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্ম নিবন্ধন—এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ধরেন, আমি মধ্য বয়সে বা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন লাগবে। আমার আমলে জন্ম নিবন্ধন কে করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে। তখন পয়সা না দিলেও ঠিকই চলে আসা উচিত। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ।

জন্ম নিবন্ধন ব্যবস্থায় সৃজনশীল উপায় বের করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে। ওই যে বললাম, টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না। কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোন সময়, যে বয়সেই চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কী করতে হবে, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমাদের নিয়ম বের করতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এটার ওপরই সমস্ত কিছু নির্ভরশীল। জন্ম সনদ, জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে বহু কিছু করব। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না। এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। সব আটকিয়ে গেল। আমরা বলছি যে, এটা সবার একই সঙ্গে সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০