বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুবলীর বিরুদ্ধে নতুন অভিযোগ, অপুকে বুঝতে পারেন না পরী

বিনোদন ডেস্ক: চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরীমনি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরীমনির দাবি ছিল, তার ভিডিও নকল করে ভিডিও বানিয়েছেন ববুলী।

ফেসবুকে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমনি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।

এরপরই পাল্টা পোস্ট দিয়ে বুবলী লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কথা প্রসঙ্গে পরীমনি আরও বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমনির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

কেউ কেউ আবার তখন এমনটা ভেবেছিলেন, পরীমনি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। এমন প্রসঙ্গও খোলাসা করলেন পরীমনি। বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০