বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (৯ অক্টোবর) রাতে কলারোয়া উপজেলার কয়লা ঘোষপাড়া পূজামণ্ডপ ও কাশিয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।

তালা ও কলারোয়া উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, তালার ১৯৬ ও কলারোয়ার ৩৯ পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজার মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন,
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০