বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ ডিসেম্বর ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার গ্রামাঞ্চলে রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাতক্ষীরার গ্রামাঞ্চলে রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে রাত ১০টার পর বন্ধ দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা এবং তাস খেলার মতো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার এই উদ্যোগ গ্রামীণ জনগণকে তাদের পরিবারকে আরও বেশি সময় দিতে উৎসাহিত করবে, যা পারিবারিক সমস্যার সমাধানেও সহায়ক হবে। পাশাপাশি, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনা কার্যকর করতে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!