বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যে ব্যর্থতা স্বীকার করলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবিও করেছেন।

পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি উল্লেখ করে দুঃখও প্রকাশ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এ আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এ হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এ ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে কাছে দুঃখ প্রকাশ করেছি।

তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এ সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। গত ১৫ বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনার জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আবদুস সোবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজীরের বিরুদ্ধে বাদী হয়ে ‍দুদকে মামলা করেছি। সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি।

ব্যারিস্টার সুমন বলেন, আমি কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে আমি মামলা করেছি। আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের দুর্নীতির বিষয়ে কথা বলেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি, তার ৮ বছরের সাজা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবনে হুমকি আছে। ছাত্র-জনতার দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ, আমি সব সময় চেষ্টা করে যাবো এ যুদ্ধে শরিক থাকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০