বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৭ ডিসেম্বর ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির বিজয় র‍্যালি

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির ব্যানারে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান‌।

এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর সাত্তার, দেবহাটা উপজেলা বিএনপির নেতা শেখ সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আবুল হাসান হাদী, প্রভাষক আতাউর রহমান, পৌর বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর বিএনপির ব্যানারে পৃথক বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের মোজাহার পেট্রোল পাম্পের সামনে থেকে সাতক্ষীরা শহর বিএনপির সাবেক আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিনের নেতৃত্বে বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন পুরো শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান কামু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান বাবু, ছাত্রনেতা মুন্না, মিশন, বাপ্পি ও মিলন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০