বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা শহরের পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে আম ও পেয়ারা গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এজন্য আমাদের প্রত্যেককেই বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্চা করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সুমনা আইরিন, পিএন বিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ মামুন বিল্লাহ ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনজুরুল হক। আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য পরশ মনি, তামিম হোসেন, সাহেদ, শাহিনুর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০