বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুপেয় পানি সংগ্রহের কষ্ট লাঘবে প্রেরণা’র উদ্যোগে পিএসএফ স্থাপন

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: ‌‘এক কলসি পানি আনতি হাঁটতি হুতো ২-৩ মাইল, এখন আর হাঁটা লাগবে না’। এমন কথা জানাচ্ছিলেন সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের দিলীপ মন্ডলের স্ত্রী কবিতা মন্ডল (৩৫)।

কবিতা মন্ডলের যখন বিয়ে হয়, তখন তিনি কিশোরী। শ্বশুরবাড়িতে এসে দেখেন ঘরের ধারেকাছে খাবার পানির ব্যবস্থা নেই। আধা ঘণ্টা পায়ে হেঁটে পাশের গ্রামের গাজী বাড়ির পুকুর থেকে পানি আনা শুরু করেন তিনি। সেই যে শুরু, এরপর থেকে প্রতিদিন দেড় দুই ঘণ্টা ব্যয় করে পানি সংগ্রহই হয়ে উঠলো তাঁর নিত্যদিনের কাজ।

কবিতা মন্ডল আরো বলেন, ‘বড়লোকেরা তা ভ্যানে করে পানি আনে। কখনো গাজী বাড়ির পুকুর, কখনো আরো দূরে বিড়ালক্ষীর পানির প্লান্ট থেকে পানি আনতে বেশ সময় লাগত। সরাসরি পুকুরের পানিতে যে জীবাণু থাকে তা জানতাম না। ওই পানির জইন্যেই যে অসুখবিসুখ হয় তা জানা ছিল না। উপায় তো নেই, ওই পানিই খাতাম। খাতি খাতি অভ্যাস হয়ে গেল।’

শুধু কবিতা মন্ডল নন, এখানকার কয়েকটি গ্রামের ৩০০-৪০০ পরিবারের মানুষ প্রতিদিনই সুপেয় পানির জন্য এমন সংগ্রাম করছেন। তারা সবাই আগে এক কিলোমিটার দূরের পাশের গ্রামের গাজী বাড়ির পুকুর বা কখনো আরো দূরে বিড়ালক্ষীর পানির প্লান্ট থেকে পানি সংগ্রহ করতো। তাদের এই দুর্ভোগ লাঘবে পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন করে দিয়েছে বেসরকারি সংস্থা ‘প্রেরণা’। পানির ব্যবস্থা হওয়ায় এখন বেজায় খুশি গ্রামের মানুষ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের ক্ষীরধর বাড়ি মন্দিরের পাশে ‘প্রেরণা’ স্থাপিত পিএসএফ-টি উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। এসময় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল খসরু, সিরাজুল ইসলাম সানা, মোশারফ হোসেন, উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার বিলকিস খাতুন প্রমুখ।

স্থানীয়রা জানান, এখন পানি আনার জন্য দূরে যেতে হবে না, আগে অনেক সময় পুকুরের পানি সরাসরি খেতে হতো। তাতে পেটের অসুখ হতো। এখন পেটের অসুখও অনেক কম হবে। আগে যে সময় নিয়ে পানি আনতে হতো সেই সময়ে তাঁরা এখন বাড়ির উঠানে সবজি বাগান, হাঁস-মুরগী পালন, পুকুরে মাছের পরিচর্চা করতে পারবেন।

প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী বলেন, আগে ওই এলাকার মানুষকে সুপেয় পানি সংগ্রহ করতে ১-৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। সময় ব্যয় হতো ৩-৫ ঘণ্টা। সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই পিএসএফ-টি স্থাপন করা হয়েছে। এছাড়াও এই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪টি টিউবওয়েল, ২টি সাঁকো, ২০টি শৌচাগার, ১৭টি পানির ট্যাংকি, ৩টি ন্যাপকিন কর্নার ও ১৫ জনের মাঝে আয়বৃদ্ধিমূলক উপকরণ বিতরণ, ১৬ জনের সবজি চাষের ব্যবস্থা এবং একটি রাস্তা নির্মাণসহ ওই রাস্তার পাশে গাছ লাগানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০