বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘খুফিয়া’ ট্রেইলারে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন

বিনোদন ডেস্ক: বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। ট্রেইলারের অর্ধেকের পরেই দেখা যায় বাঁধনকে। শেষাংশেও দেখা যায় অভিনেত্রীকে।

‘খুফিয়া’ ট্রেইলার দেখে নেটিজেনরা বাঁধনের প্রশংসা করছেন। তার চরিত্র তৈরি করেছে কৌতূহল। সুদীপ্ত সরকার লিখেছেন, ‘মাত্র কয়েকটি দৃশ্য এবং আজমেরী হক বাঁধন প্রমাণ করেছেন তিনি কতটা মেধাবী পারফর্মার! টাবুর মতো অভিনেত্রীর সঙ্গে সমানতালে পারফর্ম করা সহজ কাজ নয়! কিন্তু বাঁধন সেটি করে দেখিয়েছেন। সিনেমাটি দেখার জন্য তর সইছে না।’ নাজিয়া লিখেছেন, ‘ট্রেইলারে টাবুর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে দেখে অন্যরকম অনুভূতি হচ্ছে।’

২০২১ সালের ১১ অক্টোবর সিনেমাটির শুটিং দিল্লিতে শুরু করেন বাঁধন। এ সিনেমার জন্য ওই সময় বেশ কিছু কাজ হাতে নেননি। কারণ এই চরিত্রটি যাতে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেন। বাঁধন বলেন, ‘এ চরিত্রের সঙ্গে অন্য চরিত্র মিলবে না। চরিত্রটি ঠাক মতো ফুটিয়ে তোলার জন্য পরিচালক যেভাবে বলেছেন সেভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের সময় পরিচালক দিকনির্দেশনাও দিয়েছেন।’
সিনেমাটিতে টাবুর সঙ্গে বাঁধনের বেশি দৃশ্য রয়েছে। তার আন্তরিকতায় মুগ্ধ বাঁধন। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০