বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা একাংশের

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দােলনে প্রথম থেকে নেতৃত্ব দেওয়া বেশকিছু সদস্য।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে তারা সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। একই সাথে শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আল ইমরান ইমু, মুশফিকুর রিজভী, এ.এইচ.রিফাত হোসেন, বখতিয়ার রহমানসহ ১৯ জন।

তারা বলেন, চেয়েছিলাম সম্মান, কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান। এই কমিটিতে নাম দিয়ে যারা সুবিধা পেতে চাই, তাদের বিরুদ্ধে দাড়াতে সাতক্ষীরাবাসী পিছপা হবে না।

তারা অভিযোগ করে বলেন, যে কমিটি দেওয়া হয়েছে, সেটা ভিত্তিহীন বিল্ডিং মাত্র। আমরা যারা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, তারা এই কমিটি প্রত্যাখ্যান করছি।

এসময় তারা শনিবার সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে হুশিয়ারি উচ্চারণের ঘোষণা দেন।

তারা বলেন, যখন আন্দোলন হয়েছিল তখন সকল সংগঠনের নেতারা কাধে কাধ রেখে কাজ করেছি। কিন্তু এখন কমিটি করার সময় কেন বৈষম্য করা হলো। এখন কেন দল মত নির্বিশেষে কমিটি করা হলো না?

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার কমিটি ঘোষণা করা করা হয়। এই কমিটিতে আরাফাত হোসাইনকে আহবায়ক, সুহাইল মাহদীনকে সদস্য সচিব, আল শাহরিয়ারকে মুখ্য সংগঠক ও গোহেনী পারভীনকে মুখপাত্র করা কয়। যদিও কমিটি ঘোষণার পত্রটি ২ জানুয়ারি রাতে প্রকাশ্যে আসে এবং এর মাত্র একদিন পরেই তা প্রত্যাখ্যানের ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০