বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৫ জানুয়ারি ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাহসানকে যেসব প্রতিশ্রুতি দিলেন রোজা

বিনোদন ডেস্ক | বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান ও রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ। নতুন জীবনের শুরুতে রোজা আহমেদ তাহসানকে ৪টি প্রতিশ্রুতি দিয়েছেন। আর তা জানা গেল তার রোজার বয়ানেই।

দাম্পত্য মানেই একের প্রতি অপরের কিছু দায়িত্ব পালন আর কিছু প্রতিশ্রুতি রক্ষা। নানা প্রতিশ্রুতি আর জীবনসঙ্গীর চাওয়াগুলোকে পূর্ণ করার প্রত্যয় নিয়েই ঘর বাঁধে দুটি মানুষ। আর এই ঘর মানে অনেক কিছু। এই ঘর মানে প্রতিদিন কারো কাছে ফিরে আসা, পরম আশ্রয় আর ভালোবাসার বন্ধন।

নিজেদের বিয়ের আটটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে এক ঘরের প্রতিশ্রুতি দিয়েছেন তাহসানের নববিবাহিতা স্ত্রী রোজা আহমেদ। আর সেই সঙ্গে তাহসানের তিনটি বিশেষ চাওয়া পূরণ করার প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন রোজা। সেগুলো হলো বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব।

ছবির ক্যাপশনে রোজা লেখেন, আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু। তিনি জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে এসবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

ভেবে দেখলেই বোঝা যায় রোজার দেওয়া প্রতিশ্রুতির (বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব) এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে পারস্পরিক। এর সঙ্গে যদি একটি শান্তির নীড় বা ঘরের প্রতিশ্রুতি মেলে তবে পুরুষ আর না আটকিয়ে যাবে কোথায়! আর সেটিই হয়েছে বহুদিন সিঙ্গেল জীবন কাটানো, কয়েক প্রজন্মের হার্টথ্রব তাহসানের বেলায়।

এই নবদম্পতিকে নিয়ে এখন আলোচনা চলছে নেটিজেনদের। অন্যদিকে, রোজা আহমেদের এই হৃদয়ছোঁয়া পোস্ট এরই মাঝে আলাদা করে ভালোলাগা জাগাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে সবাইকে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705