বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে ৮০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৪ মে) সেন্টমার্টিনের জেটিঘাটের মুদির দোকানি আমির রানা এমন দাবি করেছেন।

তিনি বলেন, যারা আশ্রয়কেন্দ্রে আসেননি, তারা ঝুঁকির মধ্যে পড়েছেন।

মোবাইলের নেটওয়ার্ক সমস্যার কারণে তিনি আর বেশি তথ্য দিতে পারেননি। তবে বাতাস এখন কিছুটা কমেছে বলে দাবি তার।

আসমা শুঁটকি বিতান ও রহিমা কটেজের স্বত্বাধিকারী মো. জয়নাল বাংলানিউজকে বলেন, মোখার তাণ্ডবে সবারই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দোকানও বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। সবারই কম-বেশি ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এখানে প্রায় সাড়ে ১০ হাজারের মানুষের বসবাস। মোখার কারণে এরমধ্যে আড়াই হাজার টেকনাফে চলে গেছে। বাকিরা সেন্টমার্টিনেই আছে।

বাতাসের কারণে সবার ক্ষয়ক্ষতি হয়েছে। এবার জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করেনি। পানি প্রবেশ করলে হতাহতের ঘটনা হত।

গবাদিপশুর নিয়ে তিনি বলেন, যার যে পশু ছিল, অনেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে। আর অনেকে বলছেন বেঁচে থাকলে ঝোপ ও জঙ্গলে পাওয়া যেতে পারে গবাদিপশু।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহমদ বলেন, তুলনাবিহীনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়েও এত ক্ষয়ক্ষতি হয়নি। তবে আল্লাহর রহমত যে, এবার জলোচ্ছ্বাসের পানি ঢুকেনি। তবে ঘরবাড়ি, গাছগাছালির প্রচুর ক্ষতি হয়েছে।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন সেন্টমার্টিন অপেক্ষাকৃত বেশি ঝুঁকিতে রয়েছে। কেননা, মোখার কেন্দ্রের প্রভাব ওই দ্বীপটির ওপরে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, সন্ধ্যা নাগাদ মোখার কেন্দ্র উপকূলে ওঠে আসবে সম্পূর্ণভাবে। মোখা এখন উপকূলে তাণ্ডব চালাচ্ছে।

মোখার কেন্দ্র মূলত মিয়ানমানের রাখাইন রাজ্য, সেখানেও তাণ্ডব চালাচ্ছে। রাজ্যের সিটুই জেলার লোকালয় ইতোমধ্যে ৮ থেকে ১০ ফিটের মতো জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!