বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম ফকির (৩২) এবং হাফিজুল ফকিরের ছেলে মেহেদী (২৫)।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে, আহত মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিশ্বকাপের আগে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে ব্রাজিল, চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, চীনকে জানালো পাকিস্তানের সেনাপ্রধান

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি, আজ বজ্রসহ ঝড়ের আভাস

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০

কালশী বস্তিতে আগুন

১১

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

১২

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

১৩

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১৪

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

১৫

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৬

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

১৭

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

১৯

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

২০
error: Content is protected !!