বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে আয়োজিত এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে নওয়াবেকী সারা ওরিয়েন্স ক্রিকেট একাদশ।

সোমবার (২৫ মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় সিজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজিত এই ৮ দলীয় টুর্নামেন্টের ফাইনালে সাদপুর ভাই ভাই ক্রিকেট একাদশ ও নওয়াবেকী সারা ওরিয়েন্স ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সারা ওরিয়েন্স ১০ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভাই ভাই ক্রিকেট একাদশ প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬ ওভারে ১৭ রানে অলআউট হয়ে যায়। ফলে বড় ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় নওয়াবেকী সারা ওরিয়েন্স ক্রিকেট একাদশ।

ম্যান অব দ্য ম্যাচ হন জামিরুল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আশিক। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জামিরুল, সেরা ব্যাটসম্যান আশিক, সেরা বোলার এনামুল ও সেরা ফিল্ডার হিসেবেও আশিক পুরস্কার অর্জন করেন। তিনটি ছক্কা হাঁকিয়ে পুরস্কার পান জামিরুল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চিকিৎসক ডা. শহিদুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, লাইফ কেয়ার ডিজিটাল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দলিল লেখক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন এবং পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম। সাদপুর ক্রীড়া পরিষদের সভাপতি কুরবান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও মো. শরিফুল হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক আজিজ আহমেদ পুটু ও বিএনপি নেতা আক্তারুজ্জামান বাপ্পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য ডা. মো. আব্দুল কাদের।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ। প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, এম আর মোস্তাক ও সিরাজুল ইসলাম রিয়াজুল। তাদের উপস্থাপনায় মাঠজুড়ে বাড়তি প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০