বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

ডেস্ক রিপোর্ট: আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। গত শনিবার যোগ্য ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

দাখিল করা ৩৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩২ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ক্যাটাগরিতে দুই প্রার্থী এবং জেলা-বিভাগীয় ক্যাটাগরি থেকে এক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সবমিলিয়ে এখন প্রার্থীর সংখ্যা ২৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন।
তাদের প্রত্যেকের নাম আগামী ৭ জুন ভোটাভুটির পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় ক্যাটাগরি-১ (জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা) ঢাকা বিভাগ থেকে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে শরিফুল ইসলাম অপু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন। ফলে এই বিভাগেও নির্বাচন হচ্ছে না।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এই দুইজন ছাড়াও ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুব চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন।

কেবল খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগে ২টি পদের বিপরীতে প্রার্থী আছেন ৩ জন: মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। এছাড়া বরিশালে ১টি পদের বিপরীতে প্রার্থী ২ জন: মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

এ ছাড়া ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছিলেন ১৮ জন প্রার্থী। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদুর রহমান নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি জানিয়েছে। এ কারণে প্রার্থীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ জনে। তারা হলেন: ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুর ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিন নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন এবং মেজর ইমরোজ আহমেদ (অব.)। এই ১৬ জনের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে আরও দুই পরিচালক। পরে ২৫ জন পরিচালক মিলে নির্বাচিত করবেন বিসিবির পরবর্তী সভাপতি।

ঘোষিত সূচি অনুযায়ী, ২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। ওই দিনই পরিচালকদের ভোটের মাধ্যমে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১০

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১১

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১২

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৩

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৪

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৬

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৭

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৮

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৯

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

২০
error: Content is protected !!